কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১১:০৩ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

কফিনে নড়ে ওঠা সেই নারীর মৃত্যু

বেলা মনতোয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। ছবি : সংগৃহীত
বেলা মনতোয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। ছবি : সংগৃহীত

ইকুয়েডরে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে কফিনে নড়ে উঠে আলোড়ন সৃষ্টি করেছিলেন যে নারী, শেষ পর্যন্ত তার আর বেঁচে ফেরা হলো না। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয়েছে তার।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৭৬ বছর বয়সী বেলা মনতোয়া নামের ওই নারীকে গত সপ্তাহে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসক। স্বজনরা যখন সমাধিস্থ করার আগে তার কাপড় বদলানোর প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ তারা দেখতে পান যে ওই নারী শ্বাস নিচ্ছেন। কফিন খোলা থাকলেও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে হাঁপাচ্ছিলেন তিনি।

এরপরই মনতোয়াকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ওই ঘটনা তদন্তের জন্য একটি কমিটিও গঠন করেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী। তবে স্থানীয় সময় শুক্রবার মৃত্যু হয় তার। হাসপাতালে নেওয়ার এক সপ্তাহের মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মনতোয়ার ছেলে গিলবার্ট বারবেরা বলেন, ‘এবার আমার মা সত্যিই মারা গেছেন। আমার জীবন আর আগের মতো হবে না।’

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট হয়েছিল বেলা মনতোয়ার। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। এ কারণে প্রথমে চিকিৎসকরাই তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য মনতোয়াকে যেখানে নেওয়া হয়েছিল, এবার সেখানেই তাকে সমাহিত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১২

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৩

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৪

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৫

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৭

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৮

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৯

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

২০
X