স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মেসি ছাড়া শেষ ম্যাচে আর্জেন্টিনার হার

এক পেনাল্টি ভাগ্য নির্ধারণ করে দেয় আর্জেন্টিনার। ছবি : সংগৃহীত
এক পেনাল্টি ভাগ্য নির্ধারণ করে দেয় আর্জেন্টিনার। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে পরিবর্তিত একাদশ নিয়ে নামা আর্জেন্টিনা সুবিধা করতে পারেনি, শেষ ম্যাচে হেরে গেছে ইকুয়েডরের বিপক্ষে। এনার ভ্যালেন্সিয়ার পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে পরাজিত হয় লা আলবিসেলেস্তেরা। ম্যাচে লাল কার্ড দেখেন আর্জেন্টিনা ওটামেন্ডি ও ইকুয়েডরের কাইসেদো।

ম্যাচটিতে প্রথমার্ধের যোগ করা সময় হয়ে দাড়ায় নির্ণায়ক মুহূর্ত। বক্সে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস টালিয়াফিকোর ফাউলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। দেশের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ভ্যালেন্সিয়া ঠাণ্ডা মাথায় গোলটি করে রঙিন করে নেন নিজের বিদায়ী প্রতিযোগিতামূলক হোম ম্যাচ।

তবে তার আগেই ৩১তম মিনিটে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। গোলমুখী ভ্যালেন্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। এরপর অভিজ্ঞ সেনানী এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের দৃঢ়তায় আর্জেন্টিনা ম্যাচে টিকে থাকলেও বিরতিতে যাওয়ার আগেই পিছিয়ে পড়ে।

দ্বিতীয়ার্ধে কিছুটা উত্তেজনা ফেরে। ইকুয়েডরের মোইসেস কাইসেডো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সমান ১০ জন নিয়ে খেলে দুই দল। আর্জেন্টিনা আক্রমণ ঢেলে সাজালেও কার্যকর কিছু হয়নি। বদলি হিসেবে নামা জুলিয়ান আলভারেজ, জিওভানি লো সেলসো ও তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুওনো সুযোগ খুঁজলেও ইকুয়েডরের রক্ষণ ভাঙা যায়নি।

পুরো ম্যাচে নিয়ন্ত্রণে ছিল স্বাগতিকরা। ডিফেন্ডার উইলিয়ান পাচো ও গোলরক্ষক হারনান গালিনদেজ ভরসা হয়ে দাঁড়ান ইকুয়েডরের জন্য।

তবে হার সত্ত্বেও বড় কোনো ক্ষতি হয়নি আর্জেন্টিনার। অনেক আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দলটি শীর্ষস্থানেই শেষ করেছে দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব। অন্যদিকে সেবাস্তিয়ান বেকাসেসের শিষ্য ইকুয়েডরও বিশ্বকাপ নিশ্চিত করে নিজেদের মাঠে চ্যাম্পিয়নদের হারিয়ে উদযাপন করল তাদের তারকা স্ট্রাইকার ভ্যালেন্সিয়ার বিদায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X