কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ বাজারে ‘গাজা কোলার’ বাজিমাত

গাজা কোলা। ছবি : সংগৃহীত
গাজা কোলা। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের বিভিন্ন ফিলিস্তিনি রেস্তোরাঁগুলোতে শোভা পাচ্ছে ফিলিস্তিনের পতাকার আদলে চেরি-লাল রঙে রাঙানো সোডার ক্যান। এর মধ্যে পতাকার কালো, লাল ও সবুজ রঙের মিশেলে ঐতিহ্যবাহী কেফিয়েহ প্যাটার্নের নকশা করা আছে। আর ক্যানগুলোর গায়ে আরবি ক্যালিগ্রাফিতে লেখা আছে ‘গাজা কোলা’।

ভিন্ন দেশের বাজারে কোকাকোলা বা পেপসির মতো জনপ্রিয় পানীয়ের বিকল্প হয়ে উঠছে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন কোমল পানীয়। তারই একটি গাজা কোলা। অবরুদ্ধ উপত্যকার গাজার নামে বাজারে আনা গাজা কোলা এরই মধ্যে যুক্তরাজ্যের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। ফিলিস্তিনপন্থী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিরা এখন কোকাকেলা বা পেপসির বদলে তাদের খাদ্য তালিকায় রাখছেন এই কোমল পানীয়কে। বর্তমানে লন্ডনের তিনটি রেস্তোরাঁ, কিছু মুসলিম খুচরা বিক্রেতার দোকান এবং অনলাইনে বিক্রি হচ্ছে এই গাজা কোলা । এর লাভ থেকে গাজা সিটির আল-করামা হাসপাতালে মাতৃসদনের পুনর্নির্মাণে সহায়তা করা হচ্ছে।

গাজা যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বব্যাপী ইসরায়েলে ব্যবসা পরিচালনা করা বিভিন্ন কোমলপানীয় ও খাদ্য বিপণনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ফুড চেইনের ব্যবসায় মারাত্মক ধস নেমেছে। মূলত ইসরায়েলি সরকারকে সহযোগিতা বা গাজা গণহত্যায় সমর্থনের অভিযোগে এসব কোম্পানি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে গণহত্যাবিরোধী মানুষ। এরই মধ্যে কোকাকোলা ও পেপসি বিভিন্ন দেশে বয়কটের মুখে পড়েছে। যা তাদের ব্যবসায় মারাত্মক লোকসানের দিকে নিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১১

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১২

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৩

আজকে স্বর্ণের বাজারদর

১৪

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৫

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৬

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৭

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৮

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৯

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

২০
X