কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৫২ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা এবং ভারী অস্ত্র। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা এবং ভারী অস্ত্র। ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ হামলায় নেতৃত্ব দেওয়ার দাবি করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলায় তিনি খুবই সক্রিয় ভূমিকা পালন করেছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসরায়েলই প্রথম আক্রমণ চালিয়েছিল, আর সেই আক্রমণ ছিল অসাধারণ শক্তিশালী। আমি পুরো ঘটনাটির দায়িত্বে ছিলাম।

ট্রাম্পের এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী সরকারি অবস্থানের সঙ্গে তীব্র বৈপরীত্য দেখা দিয়েছে। হামলার সময় ওয়াশিংটন বলেছিল, ইসরায়েল এককভাবে এই অভিযান চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়।

আলজাজিরা জানিয়েছে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ব্যাপক হামলা চালায়। এতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। ইরান সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত হেনে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। পরিস্থিতি দ্রুতই পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, যেখানে যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

হামলার শুরুতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, আজ রাতে ইসরায়েল স্বতন্ত্রভাবে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি। আমাদের প্রধান অগ্রাধিকার হলো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের সুরক্ষা।

কিন্তু এখন ট্রাম্প দাবি করছেন, যুদ্ধের সূচনা থেকেই তিনি পুরো অভিযান তদারকি করেছেন। তিনি বলেন, ইসরায়েলের সেই প্রথম হামলাটি ছিল ইতিহাসে সবচেয়ে কার্যকর। আমরা একসঙ্গে ইরানের পারমাণবিক সক্ষমতাকে প্রায় ধ্বংস করে দিয়েছি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনো আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক কর্মসূচির ক্ষতির মাত্রা জানায়নি। তবে তেহরান জানিয়েছে, জ্ঞানের ভান্ডার ও প্রযুক্তিগত সক্ষমতা থেকেই তারা পুনরায় প্রোগ্রাম চালু করতে সক্ষম।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১০

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৩

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৪

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৫

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৬

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৯

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X