কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগের প্রশ্নের উত্তরে কী বললেন টিউলিপ  

টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত
টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগের প্রশ্নের মুখোমুখি হলেন ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। তবে এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) লন্ডনের বাসা থেকে বের হওয়ার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজে সোমবার (১৩ জানুয়ারি) ২৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন সাংবাদিক টিউলিপকে প্রশ্ন করছেন, তিনি পদত্যাগ করবেন কিনা? তবে এ প্রশ্নের জবাব না দিয়ে বারবার ‘গুড মর্নিং’ বা শুভ সকাল বলে কাটিয়ে গেছেন তিনি। দুবার প্রশ্ন করা হলে দুবারই তিনি একই কথা বলেন। পরে গাড়িতে উঠে, বেরিয়ে যান ব্রিটেনের এই মন্ত্রী।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে আর্থিক দুর্নীতি দেখভালের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের মালিকানাধীন সম্পত্তির সঙ্গে তার সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে।

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করে দাবি করা হয় যে, তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছেন।

এছাড়া ব্রিটেনের ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন সংসদ সদস্যও টিউলিপের বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ তুলেছেন।

এছাড়া টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ২০১৩ সালে বাংলাদেশের রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় সহায়তা করেছিলেন। যদিও তিনি তখন যুক্তরাজ্য সরকারের কোনো সরকারি পদে ছিলেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১১

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১২

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৩

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৫

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৬

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৮

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৯

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

২০
X