কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:১২ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার টিউলিপকে ‘দুর্নীতিবাজ’ বললেন ইলন মাস্ক

টিউলিপ ও ইলন মাস্ক
টিউলিপ ও ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

বাংলাদেশে দুর্নীতির একাধিক অভিযোগে তদন্ত শুরুর পর, যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছিলেন। এবার, যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনকুবের ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ১৫ জানুয়ারি সন্ধ্যায় একটি টুইট শেয়ার করেন, যেখানে তিনি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়ে মন্তব্য করেন। শেয়ার করা টুইটের ক্যাপশনে ইলন মাস্ক লেখেন, ‘লেবার পার্টির শিশুকল্যাণমন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় এবং দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।’

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। তার ওপর ছিল দেশের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব। কিন্তু বাংলাদেশে দুর্নীতির একটি মামলায় তার মা, ভাইবোন এবং খালার পাশাপাশি তাকে অভিযুক্ত করা হয়েছে। এই বিষয়টি গণমাধ্যমে আসার পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। যদিও টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১০

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১১

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১২

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৪

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

১৫

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

১৮

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

১৯

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

২০
X