কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১২:১১ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠককালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ছবি : সংগৃহীত
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠককালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ছবি : সংগৃহীত

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৫ মার্চ) ইংল্যান্ডের সেভেনওকসে চেভেনিং হাউসে তাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান ভূ-রাজনৈতিক বিপর্যয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন। খবর দ্য হিন্দুর।

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ নিয়েও আলোচনা হয়। পরে এস জয়শঙ্কর নিজেই এ তথ্য জানান।

এক্স-বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লিখেন, গত দুই দিন ধরে চেভেনিং হাউসে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বিস্তৃত এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ দিক নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে কৌশলগত সমন্বয়, রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য চুক্তি আলোচনা, শিক্ষা, প্রযুক্তি, গতিশীলতা এবং দুই দেশের জনগণের সম্পর্কের ওপর আমাদের মনোযোগ ছিল। এগুলো আরও শক্তিশালী এবং কাঠামোগত করার জন্য পরবর্তী পদক্ষেপ প্রণয়ন করতে আমরা সম্মত হয়েছি।

তিনি আরও লিখেন, আমরা ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া, বাংলাদেশ এবং কমনওয়েলথসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে মতামত বিনিময় করেছি। অনিশ্চিত এবং অস্থির বিশ্বে ভারত-যুক্তরাজ্য সম্পর্ক স্থিতিশীলতা এবং সমৃদ্ধিতে অবদান রাখছে।

তবে বাংলাদেশ নিয়ে ঠিক কী আলোচনা হয়েছে তা জানাননি এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে কোনো বিবৃতি দেয়নি।

প্রসঙ্গত, গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়ার তিন দিনের মাথায় গুঞ্জন উঠে তিনি নতুন ঠিকানার খোঁজ করছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের নাম উঠে আসে। সেই সময় ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ এ গুঞ্জনে ডালপালা ছড়ায়।

গত বছরের ৯ আগস্ট এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন।

তখন সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দেন জয়শঙ্কর। এতে তিনি জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে আজ ফোন পেয়েছি। ফোনে বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে সেই সময়েও বিস্তারিত জানাননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরুস্কৃত করল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১০

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১১

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১২

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৩

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৪

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৫

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৭

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৮

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৯

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

২০
X