কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

টি-২০ বিশ্বকাপ জিতলে ইতিহাসের যে ৩ রেকর্ড হবে ভারতের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এবারের আসরের যৌথ আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এবার শিরোপা জিততে পারলে ৩টি অবিস্মরণীয় রেকর্ড গড়বে শুভমান গিল, সূর্য কুমাররা। সেই তিন রেকর্ড হলো-

প্রথমত : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার নজির গড়বে ভারত। যা এর আগে কোনো দল পারেনি।

দ্বিতীয়ত : প্রথম দল হিসেবে নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয়ের স্বাদ পাবে ভারত।

তৃতীয়ত : সর্বোচ্চ তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়বে রোহিত-কোহলিদের উত্তরসূরিরা। ২০২৪ সালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় রোহিত-কোহলিরা।

এর আগে ২০০৭ সালে টুর্নামেন্টের প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সেবার চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এবারও ইতিহাস ডাকছে টিম ইন্ডিয়াকে। দুইবার করে জেতা ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডকে ছাড়িয়ে এতসব নজির গড়তে পারবে কি ভারত? এই উত্তর কেবল সময়ই বলতে পারে। তবে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে এবার ভারত যে হট ফেভারিট সে ব্যপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও সত্য যে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনেই অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছেড়েছিল ভারত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X