কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হিথ্রো বিমানবন্দর ফের সচল

হিথ্রো বিমানবন্দর। ছবি : সংগৃহীত
হিথ্রো বিমানবন্দর। ছবি : সংগৃহীত

বিদ্যুৎবিভ্রাটে বন্ধ হয়ে যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর। শুক্রবার (২১ মার্চ) সারা দিন বিমানবন্দরটি বন্ধ থাকার পর ফের সেটি সচল হয়েছে।

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে লন্ডন থেকে এএফপি শনিবার (২২ মার্চ) জানায়, বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার বেশিরভাগ সময় লন্ডন বিমানবন্দর বন্ধ থাকে। এরপর সন্ধ্যার পর কিছু ফ্লাইট আসা এবং যাওয়া শুরু হয়। শনিবার সকালে হিথ্রো বিমানবন্দর সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়। এটি এখন পুরোপুরি সচল।

জানা গেছে, বৃহস্পতিবার বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহকারী একটি সাবস্টেশনে আগুন লাগে। ফলে বিমানবন্দরটিতে উল্লেখযোগ্য বিদ্যুৎবিভ্রাট ঘটে। এ পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াও বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত বিমানবন্দরের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, বিমানবন্দরের আশপাশে হাজার হাজার বাড়িও শুক্রবার বিদ্যুৎবিহীন থাকে।

ফ্লাইট রাডার টুয়োন্টিফোর অনুসারে, গ্লোবাল ট্রাভেল হাবের কয়েক ঘণ্টা আগে বন্দরটি বন্ধ হওয়ায় বিপাকে পড়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো। তখন আকাশে থাকা কমপক্ষে ১২০টি ফ্লাইটকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আর উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো ছাউনিতে ফেরত নেওয়া হয়।

এ পরিস্থিতিতে লন্ডন কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎবিভ্রাট নিরসনে কাজ শুরু করে। তখনই শনিবার বিমানবন্দরটি খুলে দেওয়ার সম্ভাবনা ছিল। সেই মতে সময়সীমার মধ্যেই বিশ্বের অন্যতম প্রধান উড্ডয়ন কেন্দ্র হিথ্রো সচল করতে সমর্থ হয় কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও অনুশাসন মেনে চলা অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১০

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১১

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১২

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৩

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৪

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৬

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৭

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৮

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৯

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

২০
X