বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বিমানবন্দর থেকে ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া। ছবি : কালবেলা
বিমানবন্দর থেকে ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া। ছবি : কালবেলা

ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় যাওয়া ৫১ বাংলাদেশিকে কুয়ালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২০ মার্চ) তাদের ফেরত পাঠানো হয়।

শুক্রবার (২১ মার্চ) একেপিএসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইমিগ্রেশন বিভাগ বলছে, ভ্রমণ ভিসায় এলেও তাদের আচার-আচরণ ছিল সন্দেহজনক এবং তাদের কাছে থাকা হোটেল বুকিংও সঠিক নয়।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানায়, বিভিন্ন দেশের ৬৭ বিদেশি নাগরিককে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এর মধ্যে সর্বাধিক ৫১ বাংলাদেশি রয়েছে।

ইমিগ্রেশন বিভাগ বলছে, পর্যটক ভিসায় আসা বেশ কয়েকজন অভিবাসন বিভাগের নজর এড়িয়ে প্রবেশের চেষ্টা করেছিল, যা স্পষ্টতই আইন লঙ্ঘন।

একেপিএস জানায়, তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ভুয়া কাগজপত্র ব্যবহার করার পাশাপাশি, অনেকের কাছে তাদের থাকার খরচ বহন করার জন্য পর্যাপ্ত অর্থ ছিল না এবং তাদের ভ্রমণের উদ্দেশ্য ও কারণও স্পষ্ট করতে পারেনি। এদের অনেকেই আবার কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় এসেছেন বলে স্বীকারও করেন।

উল্লেখ্য, ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় এসে কাজের সুযোগ রয়েছে এমন প্রলোভনে পা দিয়ে প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন অনেকে। এক শ্রেণির প্রতারক চক্র দু’দেশের বিমানবন্দর ম্যানেজ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় নিয়ে আসার এ হীন কাজ করে আসছেন বছরের পর বছর ধরে। বারবার সতর্ক করার পরেও সাধারণ মানুষ পা দিচ্ছে সে ফাঁদে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X