কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পাসপোর্ট-টিকিটবিহীন ব্যক্তির কাণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে গুরুতর নিরাপত্তা ত্রুটির ঘটনা ঘটেছে। কোনো টিকিট, বোর্ডিং পাস বা পাসপোর্ট ছাড়াই এক ব্যক্তি ব্রিটিশ এয়ারওয়েজের একটি আন্তর্জাতিক ফ্লাইটে উঠে পড়েন। গত ১৭ ডিসেম্বর দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে লন্ডন থেকে নরওয়ের রাজধানী অসলোগামী ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে ওই ব্যক্তি নিরাপত্তা তল্লাশি এড়িয়ে বিমানে ওঠেন। প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্রে জানা যায়, তিনি অন্য যাত্রীদের পিছু নিয়ে নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করেন এবং ডিপারচার গেটেও নজরদারি এড়িয়ে যান।

এভিয়েশন বিশেষজ্ঞরা ঘটনাটিকে ‘গুরুতর নিরাপত্তা ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন। বিমানের কেবিন ক্রুরা বিষয়টি বুঝতে পারেন তখনই, যখন দেখা যায় ফ্লাইটটি পূর্ণ এবং ওই ব্যক্তি বারবার অন্য যাত্রীদের নির্ধারিত আসনে বসার চেষ্টা করছেন।

ব্রিটিশ এয়ারওয়েজের এয়ারবাস এ৩২০ উড়োজাহাজে ওঠার সময় ওই ব্যক্তি নিজেকে একটি পরিবারের সদস্য হিসেবে দেখিয়ে চূড়ান্ত পাসপোর্ট চেক পার হন বলে জানা গেছে।

ফ্লাইটে থাকা যাত্রী মাইক লাকোর্তে জানান, পুরো ঘটনাটি তিনি সামনের সারি থেকে দেখেছেন। তার ভাষায়, বিমানে জায়গা না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি এদিক-ওদিক ঘোরাফেরা করছিলেন। পরে কেবিন ক্রুরা তার কাছে গেলে স্পষ্ট হয়, তার কাছে কোনো বোর্ডিং পাস বা কাগজপত্র নেই।

ঘটনার পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, তিনি গেটে পৌঁছানোর আগেই ‘সম্পূর্ণ নিরাপত্তা স্ক্রিনিং’ পার করেছিলেন, যা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X