কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ছবিতে লন্ডনে জিয়া পরিবারের আবেগঘন মিলন

খালেদা জিয়া বসে আছেন হুইলচেয়ারে। পেছনে ছেলে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানসহ অন্যরা। ছবি : সংগৃহীত
খালেদা জিয়া বসে আছেন হুইলচেয়ারে। পেছনে ছেলে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানসহ অন্যরা। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বারবার বিদেশে যাওয়ার আবেদন করলেও সুযোগ মেলেনি।

এবার উন্নত চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছেন বিএনপির সর্বোচ্চ এই নেতা। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্স।

এদিকে বিমানবন্দরে আগে থেকে অপেক্ষমাণ ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ আত্মীস্বজন ও লন্ডন বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে বের হতেই মিলন হয় মা-ছেলের। অবসান ঘটে প্রায় সাড়ে সাত বছরের। মা খালেদা জিয়াকে পেয়ে জড়িয়ে ধরেন ছেলে তারেক রহমান। এ সময় সেখানে এক আনন্দঘন মুহূর্ত তৈরি হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে কাতারের দোহায় গিয়ে পৌঁছে।

এ ছাড়া যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X