কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১০:৪৪ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

লন্ডনে ফিলিস্তিন অ্যাকশন বিক্ষোভে ৪৬৬ জন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধ করার প্রতিবাদে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্দোলনকারীদের মতে, এটি রাজধানীতে একদিনে সংঘটিত সবচেয়ে বড় গণগ্রেপ্তার।

শনিবারের (৯ আগস্ট) বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজার ওপর ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবিতে এবং ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড হাতে সমবেত হন। অনেকের হাতে ছিল পোস্টার, যাতে লেখা ছিল—আমি গণহত্যার বিরোধী। আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা মাটিতে বসে স্লোগান দিচ্ছেন—‘গাজা থেকে হাত সরাও’। পরে পুলিশ তাদের একজন একজন করে তুলে নিয়ে যেতে থাকে, আর ভিড় থেকে শোনা যায় ‘শেম অন ইউ’।

মেট্রোপলিটন পুলিশ এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, রাত ৯টার মধ্যে ৪৬৬ জনকে ফিলিস্তিন অ্যাকশনের সমর্থন জানানোর অভিযোগে আটক করা হয়। এ ছাড়া আরও আটজনকে আলাদা অভিযোগে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে পাঁচটি পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X