মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লা লিগার ঐতিহ্যবাহী ক্লাবের মালিক হতে চান রামোস

সার্জিও রামোস। ছবি : সংগৃহীত
সার্জিও রামোস। ছবি : সংগৃহীত

লা লিগার ঐতিহ্যবাহী ক্লাব সেভিয়ার মালিকানা বদলের আলোচনা চলছিল অনেক দিন ধরেই। যুক্তরাষ্ট্রভিত্তিক এক বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরে কথা চললেও হঠাৎ করেই আলোচনায় এসেছে নতুন এক নাম—সার্জিও রামোস। স্প্যানিশ এই কিংবদন্তি ডিফেন্ডার নাকি সরাসরি ক্লাবের মালিকানা নেওয়ার দৌড়েই নেমে পড়েছেন।

শৈশবে সেভিয়ার একাডেমিতে বেড়ে ওঠা রামোসের সম্পর্ক একসময় সমর্থকদের সঙ্গে হয়েছিল তিক্ত। তবে দ্বিতীয় দফা সেভিয়ায় খেলে বিদায়ের আগে সেই সম্পর্ক অনেকটাই স্বাভাবিক করে ফেলেন তিনি। ঠিক সেই আবেগ আর ক্লাবের প্রতি টান থেকেই নাকি এবার পুরো মালিকানার দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখছেন রামোস।

দীর্ঘদিন ধরেই সেভিয়ার মালিকানা নিয়ে আলোচনায় ছিল একটি আমেরিকান কনসর্টিয়াম। এমনকি ক্লাবের পরিচালনায় ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল কিংবদন্তি স্পোর্টিং ডিরেক্টর মনচিকেও। তবে আর্থিক ও কাঠামোগত মূল্যায়নে নতুন কিছু জটিলতা ধরা পড়ায় প্রস্তাবের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে যায়। সেইসঙ্গে ভেঙে পড়ে আলোচনাও।

এরপরই সামনে আসে নতুন মোড়। প্রথমে শোনা যাচ্ছিল রামোস নাকি শুধুই ‘মাইনর ইনভেস্টর’ হিসেবে যুক্ত হতে আগ্রহী। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমের দাবি আরও জোরালো—রামোসই নাকি এখন একটি বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন এবং ইতিমধ্যে শেয়ারহোল্ডারদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছেন। আরও বড় খবর—তার প্রস্তাবই নাকি এখন পর্যন্ত সবচেয়ে বড়।

৩৯ বছরের রামোস বর্তমানে ফ্রি এজেন্ট। ডিসেম্বরের পর তিনি আর কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। ইউরোপে ফিরতে চান—এ কথা আগেই জানিয়েছিলেন। তবে যদি সেভিয়ার মালিকানা তাঁর হাতেই যায়, তাহলে কি আবার খেলোয়াড় হিসেবেও দেখা যাবে তাকে?

এখনই অবশ্য নিশ্চিত কিছু নয়। তবে নতুন মালিকানা কাঠামো, নতুন বোর্ড—সব মিলিয়ে সম্ভাবনার দরজাটা অন্তত খোলা থাকছে।

সেভিয়ার জন্য এটি হতে পারে ক্লাব ইতিহাসের অন্যতম বড় মোড় পরিবর্তনের সময়। আর রামোসের জন্য—খেলোয়াড়ি ক্যারিয়ারের পর একদম নতুন পরিচয়ে ফুটবল দুনিয়ায় দাপট দেখানোর সুযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X