নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে বিএনপি নেতাসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

স্বতন্ত্র প্রার্থী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন। ছবি : কালবেলা
স্বতন্ত্র প্রার্থী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এক বিএনপি নেতাসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করে।

জানা যায়, প্রার্থী সমর্থনের তথ্যে গরমিল ও মামলাসংক্রান্ত বিষয়ে তথ্য গোপন করায় মনোনয়ন জমা দেওয়া নয়জনের মধ্যে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে ১০ জন সমর্থনকারী ভোটারের সঙ্গে কথা বলতে গেলে একজন ভোটারকে না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসাইন নূরানী ও বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া বিভিন্ন তথ্যে সামঞ্জস্য না থাকার কারণে সিপিবির প্রার্থী শেখ মো. কামাল হোসেনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে সর্বমোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বিএনপি দলীয় প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার, খেলাফত মজলিস বাংলাদেশের হাজী আব্বাস কাজী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. শিমুল।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিলের সুযোগ থাকছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X