লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

নাটোরের লালপুরে নিখোঁজের একদিন পর নীরব হোসেন নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার। ছবি : কালবেলা
নাটোরের লালপুরে নিখোঁজের একদিন পর নীরব হোসেন নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার। ছবি : কালবেলা

নাটোরের লালপুরে নিখোঁজের এক দিন পর নীরব হোসেন (১৩) নামের এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর ফার্মের ১০ নম্বর দাগের একটি ড্রেনের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নীরব লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মধ্যপাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে ও বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

নীরবের বাবা নাছির উদ্দীন জানান, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার সময় প্রতিবেশী আকালের বাড়িতে পিকনিক করার কথা বলে নীরব বাড়ি থেকে বের হয়। শীতের পোশাক নিয়ে না যাওযায় নীরবের মা আকালের বাড়িতে নীরবকে শীতের পোশাক দিতে গিয়ে না পেয়ে ফিরে আসেন। রাতে নীরব বাড়ি না ফেরায় পরিবারের লোকজনসহ তাকে খুঁজে না পেয়ে মাইকিং করেন। বৃহস্পতিবার সকালে লালপুর থানায় ছেলে নিখোঁজ রয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেন নাছির।

পরে দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর ফার্মে ১০নং দাগে একটি ড্রেনের মধ্যে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা লালপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন কুমার হোড় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে নীরবের লাশ শনাক্ত করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান কালবেলাকে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তথ্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো যাবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X