কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৭:৫১ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ
নির্বাচনী সভায় হামলা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাম্প

আহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
আহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়েছে। এতে তিনি কানে আঘাত পেয়েছেন।

রোববার (১৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনী সমাবেশে হামলা থেকে নিজেকে রক্ষা করায় সিক্রেট সার্ভিস এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প। এ ছাড়া গুলিতে নিহত সমাবেশে অংশগ্রহণকারীদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট জানান, হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তিনি নিহত হয়েছেন।

ট্রাম্প জানান, আমার ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে। আমি তাৎক্ষণিক বুঝতে পারছিলাম কিছু একটা উলটপালট ঘটতে চলেছে। আমি তখন ঝাঁকুনির শব্দ আর গুলির আওয়াজ শুনতে পেলাম এবং সঙ্গে সঙ্গে বুলেটটি আমার কান স্পর্শ করে গেল। এ সময় আমার অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই বুঝতে পারলাম কি হচ্ছে। ঈশ্বর আমেরিকার আশীর্বাদ করুন!

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়। এতে আহত হন ট্রাম্প। এ ঘটনায় হামলাকারীসহ ২ জন নিহত হন। এ ছাড়া অপর এক আরেকজন গুরুতর আহত হন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পরপরই তাকে দ্রুত পাশে থাকা একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার প্রচার শিবির জানিয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১০

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১১

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১২

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৩

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

১৪

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১৫

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১৬

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৭

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৮

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৯

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০
X