কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার কমলার

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। বৃহস্পতিবার (২২ আগস্ট) শিকাগোতে দলের চার দিনের জাতীয় সম্মেলনের শেষে রাতে তিনি চূড়ান্তভাবে মনোনয়ন গ্রহণ করেন। এসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

মনোনয়ন গ্রহণ করে দেশবাসীর উদ্দেশে কমলা হ্যারিস বলেন, আমার বিশ্বাস ২০২৪ সালের নির্বাচন হলো যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য লড়াই। আর এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ। কমলা হ্যারিস অঙ্গীকার করেন, তিনি বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়বেন।

প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন গ্রহণের ঐতিহাসিক এই মুহূর্তে সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে কমলা বলেন, ‘জনগণের পক্ষ থেকে, প্রত্যেক আমেরিকানের পক্ষ থেকে; দল, জাতি, লিঙ্গ বা আপনার দাদি যে ভাষায় কথা বলেন—তা নির্বিশেষে...আমি আপনাদের মনোনয়ন গ্রহণ করছি।’

কমলা বলেন, আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে। তিনি বলেন, আমি একটি দলের নয় বরং সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার করছি।

তিনি আরও বলেন, আমি আমাদের দেশকে আমার পুরো হৃদয় দিয়ে ভালোবাসি। আমি যেখানেই যাই, যাদের সঙ্গেই আমার দেখা হয়, আমি এমন একটি জাতি দেখতে পাই, যে জাতি এগিয়ে যেতে প্রস্তুত, পরবর্তী পদক্ষেপ ও অবিশ্বাস্য যাত্রার জন্য প্রস্তুত। এটাই আমেরিকা।

বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন উল্লেখ করে কমলা বলেন, আমি চলমান গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাই। তিনি বলেন, এখন জিম্মিদের ফেরানোর চুক্তি ও একটি যুদ্ধবিরতি চুক্তি করার সময়। ইউক্রেন প্রসঙ্গে কমলা বলেন, আমি ইউক্রেন ও ন্যাটো মিত্রদের পাশে দৃঢ়ভাবে থাকতে চাই।

তিনি বলেন, আমি বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করছি। গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যকার স্থায়ী সংগ্রামে আমাদের অবস্থান কোথায়, তা আমি জানি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়, তা-ও আমি জানি।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে মার্কিন ভোটারদের আশাবাদী হওয়ার আহ্বান জানান কমলা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমেরিকা একটি ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১০

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১১

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১২

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৩

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৪

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৫

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৬

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৭

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৮

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৯

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

২০
X