কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন সেনাবাহিনীর গুদামে রহস্যজনক আগুন, দাউ দাউ করে জ্বলছে

দক্ষিণ কোরিয়া বুসানে মার্কিন সেনাবাহিনীর ৫৫তম সাপ্লাই ডিপোতে আগুন। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়া বুসানে মার্কিন সেনাবাহিনীর ৫৫তম সাপ্লাই ডিপোতে আগুন। ছবি : সংগৃহীত

দাউ দাউ করে জ্বলছে মার্কিন সেনাবাহিনীর একটি গুদাম। আর সেই আগুন নেভাতে কাজ করছে একদল দমকল কর্মী। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার বুসানে। গুদামে আগুনের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাাজক যোগাযোগ মাধ্যমে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে হাজির হয়েছে দমকল বাহিনী। তারা পানির পাইপ ও বিশেষ যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ সময় পুলিশ কর্মকর্তাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বুসানের ডং-গু’র বোয়েমিল-ডংয়ে মার্কিন সেনাবাহিনীর ৫৫তম সাপ্লাই ডিপোতে এই অগ্নিকাণ্ড ঘটে। এরপরই সেখানে তড়িঘড়ি ছুটে যায় স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা।

তবে ঠিক কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। এই ডিপো থেকেই ওই অঞ্চলে থাকা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য সহায়তা এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১১

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১২

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৬

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৭

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৮

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৯

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

২০
X