কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন এলাকার দিকে ধাবিত হচ্ছে লস অ্যাঞ্জেলসের দাবানল

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল। ছবি : সংগৃহীত

দিক পরিবর্তন করে নতুন এলাকার দিকে ধাবিত হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল। আগুনের কারণে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুড়ে ছাই হয়ে গেছে ৪০ হাজার একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে অন্তত ১২ হাজার বাড়িঘর। উদ্বাস্তু হয়েছে এক লাখেরও বেশি মানুষ।

রোববার রয়টার্সের সর্বশেষ খবরে বলা হয়েছে, অগ্নি নির্বাপক কর্মীরা একদিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অন্যদিকে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। দাবানল দিক পরিবর্তন করে শহরের অন্যতম আকর্ষণীয় এবং অভিজাত এলাকার দিকে ছড়িয়ে পড়ছে।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাতে বাতাসের গতিবেগ কিছুটা কমে আসে। ফলে কোনো কোনো এলাকায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তবে প্যালিসেডসের আগুন নতুন দিকে মোড় নেওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন এখন ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে মোড় নিয়েছে। ফলে নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার আরও একটি আদেশ দেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেস এবং আশপাশের অঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে জনবহুল সান ফার্নান্দো উপত্যকার দিকে নতুন করে আগুন ছড়িয়ে পড়াকে ভয়াবহ হুমকি হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কানাডা এবং মেক্সিকো থেকে দমকল এবং আগুন নিয়ন্ত্রণের নানা সরঞ্জাম আনা হচ্ছে।

রয়টার্স আরও জানিয়েছে, কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো অন্তত ছয়টি জায়গায় আগুন জ্বলছে। তার মধ্যে রয়েছে পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চার। পালিসেডে আরও ১০০০ একরে নতুন করে দাবানলের আগুন ছড়িয়েছে। সেখানে ২২ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। এখানে অন্তত পাঁচ হাজার বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

পালিসেড প্রশাসন জানিয়েছে, ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তীব্র বাতাস অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে। স্থানীয় সূত্র বলছে, দেড় লাখেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এবং ৫৭ হাজারের বেশি বাড়িঘর আগুনের ঝুঁকির মধ্যে রয়েছে।

গত পাঁচ দিনের অগ্নিকাণ্ডে লস অ্যাঞ্জেলেসের বাতাস ভারী হয়ে উঠেছে। দূষণ মাত্রা ছাড়িয়েছে। খারাপ বাতাসের জন্য স্কুল-কলেজগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আমেরিকার জাতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহের জন্যও লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন এই এলাকায় আর্দ্রতা কম থাকবে। শুষ্ক ও উষ্ণ হাওয়া চলমান থাকবে। বাতাসের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। এমন আবহাওয়ার সম্ভাবনায় নতুন দাবানলের জন্য প্রস্তুতি রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

ভারতে নতুন করে করোনার হানা, ২ জনের মৃত্যু

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী / গাফিলতির সুযোগ নেই, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

১০

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

১১

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

১২

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

১৩

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

১৪

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৬

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

১৭

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

১৮

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

১৯

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

২০
X