কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লাইটে ভয়াবহ পরিস্থিতি, জরুরি অবতরণের সময় গুরুতর আহত ৬

ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। ছবি : সংগৃহীত
ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। ছবি : সংগৃহীত

সাধারণত দ্রুত আর স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য বিমানকে বেছে নেন যাত্রীরা। তবে এ বিমানেও অনেকসময় নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। তেমনি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। এ সময় বিমানটি জরুরি অবতরণ করায় ছয় আরোহী গুরুতর আহত হয়েছেন। তবে প্রাণে রক্ষা পেয়েছেন আড়াই শতাধিক যাত্রী।

শনিবার (২৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। ফলে বিমানটি নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এ সময় বিমানে ২৪৫ যাত্রী, আটজন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং তিনজন পাইলট ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিমানের ভেতরের বিশৃঙ্খলার দৃশ্য দেখা গেছে। ফ্লাইটের ফ্লোরে আসবাবপত্র, খাবার এবং ব্যাগ-লাগেজ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এমনকি যাত্রীরাও বিমানের ভেতরের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়েছেন।

বিমানের এক যাত্রী জানান, মাঝ আকাশে খাবার পরিবেশনের পর বিমানের ভেতরে চাপ কমে যায়। এ সময় বিমানটি নিচে নামতে শুরু করে। তখন যাত্রীরাও নিচে নামার বিষয়টি অনুভব করতে থাকেন। ফলে তিনি ছাদে মাথায় বড় ধাক্কা খান। পরপর তিনবার এমন ঘটনা ঘটে। এ সময় অফিসিয়াল বিবৃতির মাধ্যমে ঘটনার সত্যতা জানিয়েছে ফেডারেল এয়ারপোর্ট অথরিটি অব নাইজেরিয়া (ফান)। দুর্ঘটনার সময় বিমানে ২৪৫ যাত্রী এবং ১১ ক্রু সদস্য ছিলেন। তারা নিরাপদে নেমে এসেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, অবতরণের সময় বিমানে চার যাত্রী ও দুই ক্রু গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ২৭ যাত্রী ও পাঁচ ক্রু সামান্য আঘাত পেয়েছেন। আহতদের উদ্ধারে তাৎক্ষণিক সাড়া দিয়েছে উদ্ধারকারী দল। ইউকেএনআইপি জানিয়েছে, বিমানের চাপ কমে যাওয়া ও দ্রুত নিমে নামার বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X