কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ৪১ মরদেহ উদ্ধার

নিখোঁজদের খোঁজে নদীতে চলছে অভিযান। ছবি : সংগৃহীত
নিখোঁজদের খোঁজে নদীতে চলছে অভিযান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষের পর এ পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির অগ্নিনির্বাপণ ও ইএমএস প্রধান জন ডোনেলি এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।

তিনি জানান, বুধবার মাঝ আকাশে ভয়াবহ সংঘর্ষের পর পোটোম্যাক নদী থেকে ৪১টি মৃতদেহ উদ্ধার করেছে অনুসন্ধানকারী দল। এ ছাড়া ভুক্তভোগীদের মধ্যে ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৮টি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে তার দল।

বুধবার রাতে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সাথে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এবং উভয়টি পোটোম্যাক নদীতে পড়ে যায়। এ ঘটনায় ধারণা করা হচ্ছে ক্রু, যাত্রী ও সেনাসহ ৬৭ জনই নিহত হয়েছেন।

ডোনেলি বলেন, আমরা আশা করছি সমস্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হবে। দলগুলো এখনও কাজ করছে। আবহাওয়ার কারণে অনুসন্ধান প্রচেষ্টা সামান্য ধীর হতে পারে। তবে আমরা এখানে সমস্ত ইউনিট, সমস্ত লোক, সব ধরনের সরঞ্জাম নিয়ে কাজ করছি।

প্রসঙ্গত, রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় তাদের একটি হেলিকপ্টার জড়িত ছিল।

আমেরিকান এয়ারলাইন্স নিশ্চিত করেছে, বিমানটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। অপরদিকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রশিক্ষণ ফ্লাইটে থাকা হেলিকপ্টারটিতে তিনজন সৈন্য ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১০

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১১

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১২

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৩

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৪

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৫

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৬

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৮

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৯

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

২০
X