কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

কানাডাকে আবারও নিজের করে নিতে চাইলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য উত্তেজনা
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতিবছর কানাডাকে শত শত বিলিয়ন ডলার ভর্তুকি দেয় এবং এ সাহায্য ছাড়া কানাডা টিকে থাকতে পারবে না।

ট্রাম্পের মতে, যদি কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হয়, তাহলে সেখানে কম কর, শক্তিশালী সামরিক সুরক্ষা ও শুল্কমুক্ত বাণিজ্য হবে। এতে কানাডার লাভ হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা চলছে। এর মধ্যেই কানাডাকে আবারও এ প্রস্তাব দিলেন ট্রাম্প।

ট্রাম্প প্রশাসন কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে। ফলে কানাডার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর পাল্টা জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন পণ্যের ওপর একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ট্রাম্পের প্রস্তাবকে ‘কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কানাডা একটি স্বাধীন ও শক্তিশালী দেশ। আর এ ধরনের প্রস্তাব অযৌক্তিক।

এর আগে ট্রাম্প একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে বিদ্যমান উত্তেজনা পরিস্থিতিতে এটি নতুন আলোচনার সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১০

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১২

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৩

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৪

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৫

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৬

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৭

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৮

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৯

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

২০
X