কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজা দখল করেই ছাড়বেন ট্রাম্প, কী বললেন এরদোয়ান

ট্রাম্পের গাজা দখল
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

বৈশ্বিক নিন্দা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার মালিকানা নেওয়ার কথা বলছেন। তিনি বলেন, গাজাকে একটি ‘বড় আবাসন প্রকল্প’ হিসেবে দেখতে হবে এবং গাজা কেনার জন্য তিনি প্রস্তুত।

ট্রাম্প আরও বলেন, গাজা পুনর্নির্মাণের দায়িত্ব মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর দেওয়া যেতে পারে, তবে সবকিছু তার তত্ত্বাবধানে হতে হবে। তিনি গাজায় মার্কিন সেনা পাঠানোর কথাও বলেছিলেন, তবে পরে জানান, সেনা পাঠানোর দরকার নেই।

গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন ও সেখানে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে ট্রাম্পের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, হাজার হাজার বছর ধরে বসবাস করে আসা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। এরদোয়ান আরও বলেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মালিক ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ পরিকল্পনার কঠোর প্রতিবাদ করেছে। তারা বলছে, গাজা তাদের জমি এবং এটি কেনা-বেচা করা যাবে না। হামাসের দাবি, গাজার মানুষই সেখানে মালিক এবং তারা কখনও তাদের জমি ছাড়বে না। হামাসের গাজা প্রধান খলিল আল-হাইয়া বলেন, গাজা নিয়ে পশ্চিমা বিশ্ব, যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হবে। এসব পরিকল্পনা আমরা পরাস্ত করব, যেভাবে আগের প্রকল্পগুলো পরাস্ত করেছি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনাকে সৃজনশীল ও বৈপ্লবিক বলে প্রশংসা করেছেন। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন মিশর, জর্ডান এবং সৌদি আরব এই পরিকল্পনাকে নাকচ করেছে।

এছাড়া বিশ্বজুড়ে ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একইসঙ্গে গাজার ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তথ্য: রয়টার্স, বিবিসি, আল জাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১১

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১২

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৩

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৪

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৫

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৬

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৭

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৮

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৯

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

২০
X