কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৩ এএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা মস্কোর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে মস্কো দাবি করেছে, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা তাদের জন্য একেবারেই অগ্রহণযোগ্য এবং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

বৈঠকে রাশিয়া আশা প্রকাশ করেছে, যুদ্ধের কারণে আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো শিথিল হতে পারে। এর পাশাপাশি, দুপক্ষ পরবর্তী সময়ে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তই যথেষ্ট নয়, তাদের ন্যাটোকে ২০০৮ সালের বুখারেস্ট প্রতিশ্রুতি পরিত্যাগ করতে হবে।

বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দুই দেশের কূটনৈতিক মিশন পুনর্বহাল এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে সম্মত হয়েছে দুই পক্ষ।

এই বৈঠকের পর মস্কো কিছু অগ্রগতি আশা করছে, যা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দৃশ্যমান হতে পারে বলে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর অর্থনৈতিক আলোচনার দায়িত্বে থাকা কিরিল দিমিত্রিয়েভ। সূত্র : রয়টার্স, এপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১০

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১১

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১২

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৩

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৬

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১৭

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১৮

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১৯

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

২০
X