কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বড় পরিবর্তন

জেনারেল চার্লস কিউ ব্রাউন। ছবি: রয়টার্স
জেনারেল চার্লস কিউ ব্রাউন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক বাহিনীর নেতৃত্বে বড় পরিবর্তনের খবর সামনে এসেছে। শুক্রবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, বিমানবাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেন ট্রাম্প। এ ছাড়া আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকেও বরখাস্ত করা হয়েছে।

ট্রাম্পের এ সিদ্ধান্তের ফলে পেন্টাগনে অস্থিরতা সৃষ্টি হয়েছে। জানা গেছে, ব্রাউনের জায়গায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান ‘রাজিন’ কেইনকে ফিরিয়ে আনা হচ্ছে। তিনি ফ-১৬ যুদ্ধবিমানের সাবেক পাইলট ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সামরিকবিষয়ক সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, নৌবাহিনীর প্রথম নারী প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি ও বিমানবাহিনীর উপপ্রধানসহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের পদেও রদবদল হতে যাচ্ছে।

এ পরিবর্তনকে অনেকেই পেন্টাগনের বেসামরিক কর্মীদের ব্যাপক ছাঁটাই, প্রতিরক্ষা বাজেটে নাটকীয় পরিবর্তন ও সেনা অবস্থান বদলের ধারাবাহিকতা হিসেবে দেখতে পাচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত সামরিক বাহিনীতে একটি নতুন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। তথ্য: রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X