কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে সাংবাদিকদের সঙ্গে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা

ট্রাম্প-জেলেনস্কির বৈঠক
ট্রাম্প-জেলেনস্কির বৈঠক। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে নজিরবিহীন বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একপর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থার একজন সাংবাদিক ট্রাম্প-জেলেনস্কির বৈঠক কভার করার জন্য ওভাল অফিসে অনুমোদন পেলেও বার্তা সংস্থা এপি এবং রয়টার্সকে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, ওই প্রতিষ্ঠানের সাংবাদিকদের প্রেস পুলে থাকার অনুমতি দেওয়া হয়নি।

নেতাদের বৈঠকের জন্য ওভাল অফিসে উপস্থিত সাংবাদিকদের একটি গ্রুপের মধ্যে ছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা তাস-এর একজন সংবাদকর্মী। যদিও হোয়াইট হাউস, তাস কর্মীদের প্রবেশের অনুমতি অস্বীকার করেছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, পুলের জন্য অনুমোদিত মিডিয়ার তালিকায় তাস ছিল না। প্রেস অফিসের কর্মীদের নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রেস সেক্রেটারি তাকে বের করে দেন। কর্মকর্তা বলেন, প্রেস কনফারেন্সের জন্য অনুমোদিত তালিকায় তার নাম নেই। সম্প্রতি ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠক কভার করতে এপি, রয়টার্সসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X