কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১২:৩৩ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-জেলেনস্কির তর্কে ভীত ইউক্রেনীয়রা

রাশিয়ার হামলার সময় কিয়েভের একটি মেট্রো স্টেশনে আশ্রয় নেন ইউক্রেনীয়রা। পুরোনো ছবি
রাশিয়ার হামলার সময় কিয়েভের একটি মেট্রো স্টেশনে আশ্রয় নেন ইউক্রেনীয়রা। পুরোনো ছবি

হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তর্কে জড়ান। তাদের বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনায় হতাশ হয়ে পড়েছেন ইউক্রেনীয়রা। এ ঘটনার পর ভবিষ্যৎ নিয়ে ভীত কিয়েভবাসী।

শনিবার (১ মার্চ) আলজাজিরা কিয়েভের কিছু বাসিন্দার প্রতিক্রিয়া প্রকাশ করে। এদের মধ্যে পিওত্র নামের একজন ছাত্র দেশটির ভবিষ্যৎ নিয়ে ভীত বলে জানান। ওই ছাত্র বলেন, সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো- চুক্তিটি স্বাক্ষরিত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মূল্যবান মিত্রকে হারানো সত্যিই বোকামি। সম্পর্ক যত খারাপই হোক না কেন চুক্তিটি স্বাক্ষরিত হলে আমি বিশ্বাস করি শব্দগুলো (বৈঠকে ব্যবহৃত দুই নেতার তর্ক) কেবল শব্দই থেকে যেত। চুক্তি এবং খনিজ চুক্তিতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সম্পর্ককে স্থিতিশীল করবে। এখন এটি খুবই ভীতিকর পর্যায়ে গেল।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করা। তবে বৈঠকে দুই নেতার মধ্যে মতবিরোধ এতটাই বেড়ে যায় যে চুক্তি সই না করেই বৈঠক শেষ হয়।

ব্যবসায়িক পরামর্শদাতা ওকসানা জেলেনস্কির প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তিনি বলেন, ইউক্রেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছে না। সম্ভবত আমাদের এই খেলায় দর কষাকষির সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে আমরা এ থেকে উত্তরণ ঘটাব, সন্দেহ নেই; সাহায্যসহ বা ছাড়াই। কারণ, আমরা একটি শক্তিশালী চেতনার জাতি। ট্রাম্প বা পুতিন কাউকেই বিশ্বাস করা যায় না। কিন্তু আমাদের রাষ্ট্রপতিকে করা যায়। তা নিয়ে কোনো প্রশ্ন নেই।

কিয়েভের আরেক বাসিন্দা অ্যাঞ্জেলিকা বলেন, তিনি হতাশ। ‘আমরা এই বৈঠকের ইতিবাচক ফলাফলের আশা করছিলাম।’

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে ওই বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যখন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন, তখন হোয়াইট হাউসে আসতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তাদের বরাতে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট- ইউক্রেনের প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X