কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১২:২৮ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের আদেশে তিন গণমাধ্যমের কার্যক্রম স্থগিত

ভয়েস অব আমেরিকার কার্যালয়। ছবি : সংগৃহীত
ভয়েস অব আমেরিকার কার্যালয়। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকাসহ সরকারি অর্থায়নে পরিচালিত একাধিক গণমাধ্যমের কার্যক্রম বন্ধ করেছে। এসব গণমাধ্যমকর্মীদের ছুটিতে পাঠানো হয়েছে। ফলে সম্প্রচার কার্যক্রম স্থগিত হয়ে গেছে।

ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি এশিয়া ও রেডিও ফ্রি ইউরোপের কর্মীরা ই-মেইলে জানতে পারেন, তারা কার্যালয়ে ঢুকতে পারবেন না এবং অফিসের উপকরণ ফেরত দিতে হবে। ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোউইৎজ জানান, এক হাজার ৩০০ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনিও আছেন।

ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থার তহবিল বন্ধ করেছে। উপদেষ্টা কারি লেইক জানিয়েছেন, গণমাধ্যমগুলো আর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ পাবে না। হোয়াইট হাউস জানিয়েছে, এই তহবিল বন্ধের ফলে করদাতাদের ‘উগ্র প্রোপাগান্ডার’ জন্য অর্থ ব্যয় করতে হবে না।

রেডিও ফ্রি ইউরোপের প্রধান স্টিফেন কেইপাস বলেছেন, ‘এই সিদ্ধান্ত আমেরিকার শত্রুদের জন্য বিশাল উপহার’ বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এ সিদ্ধান্ত কার্যকর করা সহজ হবে না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন আইনি বাধা আসতে পারে। মার্কিন সংবিধান অনুযায়ী, বাজেট অনুমোদনের চূড়ান্ত ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে তা কার্যকর করা সম্ভব নয়। অতীতে রেডিও ফ্রি এশিয়া ও অন্যান্য গণমাধ্যম ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সমর্থন পেয়েছে, যা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাধা সৃষ্টি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X