কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ভয়েস অব আমেরিকা আপাতত বন্ধ হচ্ছে না

ভয়েস অব আমেরিকা। ছবি : সংগৃহীত
ভয়েস অব আমেরিকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) এখনই বন্ধ হচ্ছে না। ট্রাম্প প্রশাসন এই সংস্থার বাজেট কমিয়ে দিয়ে ১২০০ জন কর্মী ছাঁটাই করতে চেয়েছিল। তবে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে।

আদালতের মতে, এ ধরনের সিদ্ধান্ত ‘হঠকারী ও অযৌক্তিক’ এবং ভয়েস অব আমেরিকার মতো একটি ঐতিহাসিক সংবাদমাধ্যমকে হুট করে বন্ধ করা যায় না।

ভয়েস অব আমেরিকার সাংবাদিক, শ্রমিক ইউনিয়ন এবং গণমাধ্যম স্বাধীনতা রক্ষাকারী সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ এ সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে আদালতে মামলা করে। তাদের দাবি, এই পদক্ষেপ প্রেস স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং সাংবাদিকদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।

আদালতের আদেশে বলা হয়, এখন থেকে কাউকে ছাঁটাই, বাধ্যতামূলক ছুটিতে পাঠানো, অফিস বন্ধ করে দেওয়া বা বিদেশে কর্মরতদের দেশে ফিরিয়ে আনার মতো কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। পাশাপাশি ভয়েস অব আমেরিকার আওতাধীন অন্যান্য সম্প্রচারমাধ্যম, যেমন রেডিও ফ্রি ইউরোপ, রেডিও ফ্রি এশিয়া এবং রেডিও আফগানিস্তানের অর্থায়ন বন্ধের চেষ্টা করাও নিষিদ্ধ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, ভয়েস অব আমেরিকা যথাযথভাবে ‘প্রো-আমেরিকান’ বা আমেরিকান মূল্যবোধ প্রচার করছে না, বরং ‘বামপন্থী’ ভাবধারা তুলে ধরছে। এমনকি তারা এ সংস্থাকে ‘দ্য ভয়েস অব র‍্যাডিক্যাল আমেরিকা’ বলেও অভিহিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X