কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:২৮ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে আঘাত করে বেইমানি করলেন ট্রাম্প!

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানে মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডানপন্থি রাজনৈতিক জোটে এখন স্পষ্ট বিভাজন দেখা দিচ্ছে। হামলাটিকে ঘিরে তার ঘনিষ্ঠ সহযোগীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ। অনেকে এ পদক্ষেপকে সমর্থন করলেও বড় একটি অংশ আশঙ্কা করছে, এটি যুক্তরাষ্ট্রকে আরও একটি দীর্ঘমেয়াদি ও অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে ফেলবে। আর শেষ পর্যন্ত এ পদক্ষেপ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। খবর আলজাজিরার

তবে গত শুক্রবার (১৩ জুন) ইরানের ওপর ইসরায়েল সরাসরি হামলা চালায়। এরপর থেকেই ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক মিত্র প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করছেন। তাদের মতে, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘কোনো দেশের সঙ্গে যুদ্ধে না জড়ানো’ এবং এই পদক্ষেপ সেই অঙ্গীকারের সরাসরি লঙ্ঘন। ট্রাম্পের এ তৎপরতাকে অনেকে বেইমানি হিসেবে দেখছেন।

এর আগে প্রেসিডেন্ট থাকার সময় থেকেই মধ্যপ্রাচ্যের বিষয়ে একাধিক আগ্রাসী পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প। কুখ্যাত ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ ছিল তার প্রশাসনের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত। সেই সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।

আমেরিকান কনজারভেটিভ ম্যাগাজিনের পরিচালক কার্ট মিলস আলজাজিরাকে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘২০২৫ সালের জুন মাস যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের এক মোড় ঘোরানো সময় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে ডানপন্থি রাজনীতির দৃষ্টিকোণ থেকে। সেই ‘বিশেষ সম্পর্ক’ এখন শেষ।’

তিনি আরও বলেন, টাকার কার্লসন, স্টিভ ব্যানন, ম্যাট গেটজ, মারজোরি টেলর গ্রিন, জশ হোলির মতো ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ নেতারা এই যুদ্ধের বিপক্ষে জোরালোভাবে অবস্থান নিয়েছেন। ‍

কার্ট মিলস আরও বলেন, এই নেতারা এ বিষয়ে কী বলছেন তা যুক্তরাষ্ট্রের জনগণ ভুলবে না।

ভেতরের এ বিভক্তি ট্রাম্পের জন্য এখন একটি নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ। তার নিজের আন্দোলনের অভ্যন্তরে এমন ভাঙন দেখা দেওয়া নির্বাচনী বছরেই তার প্রচার কৌশলের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X