কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১১:২২ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি: রয়টার্স

সাবেক ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৬ জুলাই) এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি মনে করি, তৃতীয় কোনো রাজনৈতিক দল গড়া একেবারেই হাস্যকর।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে দ্বিদলীয় ব্যবস্থাই চলে আসছে। নতুন দল গঠন করলে তা শুধু বিভ্রান্তি বাড়াবে এবং কোনো কার্যকর ফলাফল বয়ে আনবে না।

এর আগে, কয়েক সপ্তাহ ধরে ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে আসছিলেন। অবশেষে শনিবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক জানান, রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির বিকল্প হিসেবে তার নতুন দল আত্মপ্রকাশ করেছে।

ট্রাম্প ও মাস্ক একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে মাস্ক বড় অঙ্কের অনুদান দেন এবং নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প সরকারি ব্যয় হ্রাসে সহায়তার জন্য ‘সরকারি দক্ষতা দপ্তর’ চালু করেন এবং মাস্ককে সেই দপ্তরের প্রধান করেন। তবে ১৩০ দিনের মধ্যেই ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে মাস্ক পদত্যাগ করেন। এরপর থেকেই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

সম্প্রতি ট্রাম্পের বহুল আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’, যা করছাড় ও সরকারি ব্যয় বৃদ্ধির বিল আইনে পরিণত হয়। মাস্ক এই বিলের কড়া সমালোচনা করে পরদিনই নতুন দল গঠনের ঘোষণা দেন।

ট্রাম্প গতকাল নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে বলেন, ‘মাস্ককে পুরোপুরি পথহারা হতে দেখে সত্যিই দুঃখ লাগছে।’

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X