কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের চাওয়ায় কোকা-কোলায় এলো পরিবর্তন

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এবার আখের চিনি দিয়ে তৈরি কোকা-কোলা আনছে কোম্পানিটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, ‘আখের চিনি দিয়ে তৈরি কোক—সবচেয়ে ভালো’, আর সে দাবি বাস্তবে রূপ নিচ্ছে।

মেক্সিকোতে কোকা-কোলা সাধারণত আখের চিনি দিয়ে তৈরি হলেও যুক্তরাষ্ট্রে ১৯৮০-এর দশক থেকে খরচ বাঁচাতে হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করা হয়। তবে ট্রাম্পসহ অনেকেই মনে করেন মেক্সিকান কোকের স্বাদ বেশি ভালো।

ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আমি কোকা-কোলার সঙ্গে কথা বলেছি এবং তারা রাজি হয়েছে যুক্তরাষ্ট্রে ‘আসল’ আখের চিনি ব্যবহার করতে। এটি খুব ভালো পদক্ষেপ হবে।

মঙ্গলবার (২২ জুলাই) কোম্পানির আয় প্রকাশের সময় জানানো হয়, যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের শেষ দিকে আখের চিনি দিয়ে তৈরি কোকা-কোলা পাওয়া যাবে।

কোম্পানির চেয়ারম্যান জেমস কিন্সি বলেন, এই সিদ্ধান্ত আমাদের পণ্যে বৈচিত্র আনবে এবং ভোক্তাদের পছন্দ অনুযায়ী নতুন অভিজ্ঞতা দেবে। আমরা প্রেসিডেন্টের আগ্রহকে সাধুবাদ জানাই।

ট্রাম্প প্রশাসনের ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ উদ্যোগের আওতায় খাদ্যপণ্যে কৃত্রিম রং ও উপাদান কমানোর চেষ্টা চলছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, আখের চিনি ও কর্ন সিরাপ—দু'টোরই স্বাস্থ্যের ওপর প্রভাব প্রায় একই।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প তার অফিসে আবার চালু করেছেন ডায়েট কোকের ‘বাটন’। বোতাম চাপলেই তার টেবিলে পৌঁছে যায় প্রিয় পানীয়।

তথ্যসূত্র : স্কাই নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X