কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইতিহাস রচনা করবে ইউএফসি লড়াই

ইউএফসি লড়াই দেখতে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইউএফসি লড়াই দেখতে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো হোয়াইট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বিশ্বব্যাপী জনপ্রিয় মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগিতা।

ভার্জিনিয়ার নরফোক নৌঘাঁটিতে দেওয়া এক ভাষণে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, আগামী ২০২৬ সালের ১৪ জুন, তার জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের মাঠে অনুষ্ঠিত হবে এই বিশেষ ইউএফসি লড়াই।

এর আগে ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে চলতি বছরের ৪ জুলাই এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রাম্পের জন্মদিনে অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডানা হোয়াইট আরও জানান, আগামী বছরের শুরু থেকেই শুরু হবে ‘হোয়াইট হাউস কার্ড’ তৈরির কাজ, যা ইউএফসি ইতিহাসের সবচেয়ে বড় ফাইট কার্ড হিসেবে বিবেচিত হবে। তার ভাষায়, ‘এটি শুধু একটি লড়াই নয়— এটি হবে আমেরিকান ইতিহাস ও খেলাধুলার গৌরবময় মেলবন্ধন ‘

বিশ্বজুড়ে কোটি দর্শকের প্রিয় এই খেলাটি হলো এক ধরনের মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগিতা, যেখানে বক্সিং, রেসলিং, কিকবক্সিং, কারাতে, ব্রাজিলিয়ান জিউ-জিতসু ও জুডোসহ নানা মার্শাল আর্টের কৌশল একত্রে ব্যবহার করা হয়। লড়াইটি অনুষ্ঠিত হয় আট কোণা ধাতব খাঁচার মতো বিশেষ রিংয়ে, যাকে বলা হয় অক্টাগন।

প্রতিযোগীরা নানা যুদ্ধকৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে পরাস্ত করার চেষ্টা করে, যা এই খেলাটিকে করেছে একইসঙ্গে রোমাঞ্চকর ও বিপজ্জনক। সাম্প্রতিক বছরগুলোতে ইউএফসি শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

হোয়াইট হাউস প্রাঙ্গণে এই প্রথমবারের মতো ইউএফসি লড়াইয়ের আয়োজন হতে চলায় তা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ও রাজনীতির ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এটি ট্রাম্পের নেতৃত্বে রাজনীতি, বিনোদন ও ক্রীড়ার এক নতুন সংমিশ্রণ ঘটাবে, যা আন্তর্জাতিক পরিসরেও দারুণ আগ্রহ সৃষ্টি করবে।

সূত্র : এনবিসি নিউজ

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X