কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-চীন একসঙ্গে কাজ করবে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করবে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এক আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই বিষয়ে সমঝোতা হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে ট্রাম্প বলেন, ইউক্রেন প্রসঙ্গটি আলোচনায় খুব গুরুত্ব পেয়েছে। আমরা এ নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। আমরা দুজনই একসঙ্গে কাজ করব—দেখব কিছু করা যায় কি না।

ট্রাম্প আরও বলেন, শি আমাদের সহায়তা করবেন এবং আমরা ইউক্রেন ইস্যুতে যৌথভাবে কাজ করব।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই শির সঙ্গে ট্রাম্পের প্রথম মুখোমুখি বৈঠক। বলা হচ্ছে, ২০১৯ সালের পর তাদের প্রথম শীর্ষ সম্মেলন এটি।

ট্রাম্প বলেছেন, শির সঙ্গে তার আলোচনা অসাধারণ ছিল। অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি ১০ এর মধ্যে ১২ এবং সেরা ছিল।

অন্যদিকে ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর সময় শি তার প্রশংসা করেন। এ ধরনের বৈঠকের পর দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X