জবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

স্নাতকের শেষ দিনে দুঃস্থদের খাবার বিতরণ জবি শিক্ষার্থীদের

দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

দুঃস্থ-অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে স্নাতকের (সম্মান) শেষ ক্লাসের দিনটিকে স্মরণীয় করে রাখতে এই ব্যতিক্রমী আয়োজন করেন তারা।

শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট এলাকার ১৫০ জন অসহায়, দুঃস্থ, রিকশাচালক ও শিশুদের মাঝে এই খাবার বিতরণ করেন।

আয়োজক শিক্ষার্থীরা জানান, আমরা স্নাতক জীবনের শেষ ক্লাসের দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। পুরো অনার্স লাইফটি যেভাবে সুন্দরভাবে শেষ করেছি। একইভাবে শেষ দিনটিও সুন্দরভাবে শেষ করতে চাই। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। এটি সীমিত সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র আয়োজন। অন্যরাও আমাদের অনুসরণ করবে বলে আমরা আশা রাখি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকেরুল ইসলাম বলেন, আমরা নতুন কিছুর সূচনা করতে চাই। আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগটি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিতে চাই।

আরেক শিক্ষার্থী অর্পা আসাদ বলেন, সবাই কালার ফেস্টসহ বিভিন্ন আয়োজন করে স্নাতকের শেষ দিন উদযাপন করে। আমরা নতুন কিছুর সূচনা করতে চাই। আমরা চাই, আমাদের এই উদ্যোগ দেখে যাতে অন্যরা উৎসাহিত হোক।

ইব্রাহিম খলিল বলেন, কালার ফেস্ট, র‌্যাগ ডে আমাদের সংস্কৃতি নয়। আমরা চাই, সুস্থ সংস্কৃতির বিকাশ হোক। তাই, এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আমরা আশা রাখি, আমাদের থেকে উৎসাহিত হয়ে অন্যরা আরও বড় পরিসরে এই ধরনের আযোজন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X