কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে নীরবে যুক্ত হলো দারুণ এক ফিচার, নতুন যে সুবিধা পাবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখন কয়েকশ কোটি। নিয়মিত আপডেট ও নতুন ফিচারের কারণে এ প্ল্যাটফর্মটি সবসময়ই ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে থাকে। তবে অনেক সময় নতুন ফিচারগুলো এতটাই নীরবে যুক্ত হয়, বেশিরভাগ ব্যবহারকারী তা টেরই পান না।

সম্প্রতি মেটা নীরবে এমনই এক আকর্ষণীয় ফিচার যুক্ত করেছে, যা ফেসবুকে পোস্ট দেওয়ার অভিজ্ঞতাকে আরও উন্নত ও সৃজনশীল করে তুলবে।

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন সরাসরি ফেসবুক পোস্টে মেটা এআই ব্যবহার করে নিজের পছন্দের ছবি তৈরি করতে পারবেন। আগে এ সুবিধাটি কেবল মেটা এআইয়ের সঙ্গে সরাসরি চ্যাট বা আলাদা ইন্টারফেসে পাওয়া যেত।

এখন ফেসবুকের ‘What’s on your mind?’ পোস্ট বক্সে নিচের ডান পাশে নতুন একটি বাটন দেখা যাবে। এটি ইমোজি আইকনের ঠিক পাশে অবস্থান করবে। ওই বাটনে ক্লিক করলে মেটা এআই চালু হবে, আর ব্যবহারকারী শুধু লেখার মাধ্যমে নির্দেশ দিলেই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ছবি তৈরি করে দেবে।

৪টি ছবির বিকল্প, সঙ্গে এডিট সুবিধা

ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী মেটা এআই ৪টি আলাদা ছবি তৈরি করে দেবে। চাইলে সেখান থেকে যে কোনো একটি বেছে নেওয়া যাবে, আবার প্রয়োজন হলে বাম পাশে থাকা বিভিন্ন এডিট অপশন ব্যবহার করে ছবিটি সম্পাদনাও করা যাবে।

সবশেষে ব্যবহারকারী যখন ছবিতে পুরোপুরি সন্তুষ্ট হবেন, তখন ‘Done’-বোতামে ক্লিক করলেই সেটি সরাসরি পোস্ট হিসেবে প্রকাশ করা যাবে।

ধীরে ধীরে চালু হচ্ছে নতুন ফিচার

নতুন এই ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়। মেটা ধাপে ধাপে এটি ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের এআই-চালিত এই ছবি তৈরির ফিচার কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন এক সৃজনশীল দিগন্ত খুলে দেবে।

সূত্র : জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১০

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১১

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১২

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৩

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৪

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৫

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৬

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৭

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৮

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৯

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

২০
X