কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

‘ইরান যুদ্ধে কুর্দিদের জড়াতে চাই না’

ট্রাম্প। ছবি : সংগৃহীত
ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল হামলায় ইরাক ও ইরানের কুর্দিদের ব্যবহার করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চাই না কুর্দিরা এ যুদ্ধে জড়িত হোক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালাতে কুর্দি বাহিনীকে ব্যবহার করার একটি গোপন পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ।

তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি কুর্দিদের ইরান যুদ্ধে জড়াতে দিতে চান না। তার মতে, এতে যুদ্ধ আরও জটিল হয়ে উঠতে পারে।

ট্রাম্প বলেন, ‘কুর্দিরা জড়িত হোক আমরা চাই না। কুর্দিদের প্রতি আমরা খুবই বন্ধুত্বপূর্ণ। আপনারা জানেন, যুদ্ধ এখন যতটা জটিল অবস্থায় আছে, এর চেয়ে আর জটিল করতে চাই না।’

কুর্দিদের ইরানে পাঠানোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি চাই না কুর্দিরা ইরানে যাক। আমি চাই না কুর্দিরা আহত হোক বা নিহত হোক। তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। তারা যুদ্ধে যেতে চায়, কিন্তু আমি তাদের বলেছি—না, আপনাদের যুদ্ধে চাই না।’

ট্রাম্প আরও বলেন, কুর্দিরা জড়িত না হয়েও এই সংঘাত ইতোমধ্যে অনেক জটিল হয়ে উঠেছে।

কালবেলা/এইচআর/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X