কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমাতে পঞ্চমবারের মতো ভোট   

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যুক্তরাষ্ট্রের সিনেটে পঞ্চমবারের মতো ভোটাভুটি হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর ট্যামি বালডউইন প্রস্তাবটি উত্থাপন করেন।

প্রস্তাবটিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে মার্কিন কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এর আগেও সিনেটে চারবার এ প্রস্তাব উত্থাপিত হয়েছিল।

ভোটাভুটিতে মোট ৪৬ সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দেন। এদের মধ্যে একজন বাদে বাকি সবাই ডেমোক্র্যাটদের সঙ্গে সম্পৃক্ত। সামরিক হস্তক্ষেপের সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পলও প্রস্তাবটির পক্ষে ভোট দেন।

অন্যদিকে, প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন ৫৫ সিনেটর। এদের প্রায় সবাই রিপাবলিকান। এর ফলে ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার পঞ্চম ভোটেও জয়ী হলেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাট সিনেটর জন ফ্যাটারম্যান এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।

এদিকে, এ প্রস্তাবে ভোট দেননি তিন সিনেটর। তাদের মধ্যে ছিলেন ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার, যার মেয়ে সম্প্রতি মারা গেছেন।

ভোটের আগে সিনেটর বাল্ডউইন বলেন, একটি মার্কিন বোমায় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে বহু স্কুলছাত্রী রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে এখন জ্বালানির দাম প্রতি গ্যালনে এক ডলারের বেশি বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X