কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউস থেকে ‘কোকেন’ উদ্ধার

হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে গত রোববার এক ধরনের সাদা পাউডার উদ্ধার করা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে ওয়াশিংটনের ফায়ার সার্ভিস জানিয়েছে, এগুলো আসলে ‘কোকেন’।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত রোববার রাতে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকে সাদা পাউডারসদৃশ উপাদান খুঁজে পায় প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস। এরপরই হোয়াইট হাউস কমপ্লেক্স সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থাকেন হোয়াইট হাউসের এক্সিকিউটিভ ম্যানশনে। এই ম্যানশনের পাশেই ওয়েস্ট উইং। এখানে শত শত মানুষ নিয়মিত আসা-যাওয়া করেন। ওভাল অফিস, মন্ত্রিপরিষদ কক্ষ, সংবাদ সম্মেলন কক্ষ ও প্রেসিডেন্টের কর্মীদের কার্যালয় এই জায়গায় অবস্থিত।

ওয়াশিংটন ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বিভাগ ওয়েস্ট উইংয়ে পাওয়া সাদা পাউডারকে ‘কোকেন’ হিসেবে শনাক্ত করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে এ কোকেন হোয়াইট হাউসে কীভাবে এলো, সেটি সুনির্দিষ্ট করে জানায়নি সিক্রেট সার্ভিস। তারা বলছে, এ উপাদানটি আরও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া হোয়াইট হাউসে এটি কীভাবে ঢুকল, সে ব্যাপারেও তদন্ত চলছে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, ওয়েস্ট উইংয়ের কর্মব্যস্ত জায়গায় এ পাউডার পাওয়া যায়। ওয়াশিংটন ডিসির ফায়ার সার্ভিসের ‘হ্যাজম্যাট টিম’ এটি ‘বিপজ্জনক নয়’ বলে জানিয়েছে।

তবে হোয়াইট হাউসে এত কিছু হয়ে গেলেও সেখানে ছিলেন না প্রেসিডেন্ট জো বাইডেন। পাউডার শনাক্তের দুদিন আগে শুক্রবার ক্যাম্প ডেভিডে পরিবার নিয়ে ছুটি কাটাতে যান তিনি। সেখান থেকে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে ফেরেন বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১১

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১২

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৩

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৪

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৬

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৮

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৯

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

২০
X