কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গ্যারেজে পাওয়া গেল পারমাণবিক মিসাইল!

উদ্ধার করা পারমাণবিক মিসাইলটি নিষ্ক্রিয় অবস্থায় ছিল। ছবি : সংগৃহীত
উদ্ধার করা পারমাণবিক মিসাইলটি নিষ্ক্রিয় অবস্থায় ছিল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে এক স্থানীয় ব্যক্তির বাড়ির গ্যারেজ থেকে একটি পারমাণবিক মিসাইল উদ্ধার করা হয়েছে। তবে এটি নিষ্ক্রিয় অবস্থায় ছিল। শনিবার (৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটন রাজ্য পুলিশের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় এক ব্যক্তি ওহিও অঙ্গরাজ্যের একটি সামরিক জাদুঘর একটি পুরোনো জিনিস অনুদান হিসেবে দেওয়ার প্রস্তাব দেন। এ বিষয়ে খোঁজখবর নিতে পুলিশে খবর দেয় জাদুঘর কর্তৃপক্ষ। এরপরই ওই দাতার বাড়ির গ্যারেজ থেকে এই পারমাণবিক মিসাইল উদ্ধার করে পুলিশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, উদ্ধার করা জিনিসটি মূলত একটি ডগলাস এআইআর-২ জিনি রকেট। এটি একটি আনগাইডেড এয়ার-টু-এয়ার রকেট, যা পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য তৈরি করা হয়েছিল। তবে এই মিসাইলের সঙ্গে কোনো ওয়ারহেড যুক্ত ছিল না। ফলে এটি কোনো সময়ই এলাকাবাসীর জন্য বিপদ হিসেবে কাজ করেনি।

বেলভিউ পুলিশ বিভাগের মুখপাত্র সেথ টাইলার শুক্রবার বিবিসি নিউজকে বলেছেন, জিনিসটি মূলত রকেটে জ্বালানি সরবরাহ করার একটি গ্যাসের ট্যাংক। এটা মোটেও কোনো গুরুতর ইস্যু না। এমনকি আমাদের বম্ব স্কোয়াডের সদস্যরা আমাকে জিজ্ঞেস করছেন আমরা কেন একটি মরিচা পড়া ধাতু উদ্ধার নিয়ে সংবাদ প্রকাশ করছি।

সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে স্নায়ুযুদ্ধের সময় এ ধরনের রকেট ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র ও কানাডা। ১৯৫৭ সালে প্রথমবারের মতো এ ধরনের রকেট ব্যবহৃত হয়েছে। এরপর ১৯৬২ সালে এটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X