কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে পুষতেন ৩৪০ কেজির কুমির, সাঁতার কাটতে দিতেন শিশুদের

কুমির আলবার্ট ও এর মালিক টনি ক্যাভালারো। ছবি : সংগৃহীত
কুমির আলবার্ট ও এর মালিক টনি ক্যাভালারো। ছবি : সংগৃহীত

মানুষ শখ করে অনেক প্রাণীই পোষে। সাধারণত মানুষের পোষা প্রাণীর এই তালিকায় কুকুর, বিড়াল কিংবা পাখির নামই থাকে। তবে এই ব্যক্তির প্রাণিপ্রীতি সবার থেকে আলাদা। তিনি বাড়িতে কুমির পুষেছেন। তা-ও যেই-সেই কুমির নয়। তার পোষা কুমিরের ওজন ৩৪০ কেজি। ১১ ফুট লম্বা কুমিরটির বয়স প্রায় ৩০ বছর। শুধু তাই নয় সে কুমিরের সঙ্গে পাড়ার শিশুদের সাঁতার পর্যন্ত কাটতে দিতেন তিনি।

এনিডিভির প্রতিবেদন অনুযায়ী, কুমিরটির নাম আলবার্ট। এর মালিকের নাম টনি ক্যাভালারো। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা। গত ১৩ মার্চ অবৈধভাবে কুমিরটি বাড়িতে রাখার জন্য সেটিকে জব্দ করেছে মার্কিন পরিবেশ সংরক্ষণ পুলিশ।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আলবার্টকে রাখতে বাড়িতে আলাদা একটি জায়গা করেন টনি। সেখানে প্রায় ৩০ বছর বয়সী কুমিরটির জন্য একটি সুইমিং পুল নির্মাণ করেন তিনি।

পুলিশ কুমিরটি নিয়ে যাওয়ার পর টনি বলেন, ‘আমি অ্যালবার্টের বাবা। সে সবার কাছে পরিবারের একজন সদস্যের মতো ছিল।’

তিনি আরও জানান, অ্যালবার্টের মালিকানার লাইসেন্সের মেয়াদ ২০২১ সালে শেষ হয়ে যায়। তিনি এটি নবায়ন করতে পরিবেশ সংরক্ষণ বিভাগে আবেদন করলেও লাইসেন্স পাননি।

তবে কর্তৃপক্ষ বলছে, বাড়িতে কুমির রাখা বেআইনি। এমনকি মালিক যথাযথভাবে লাইসেন্স নিলেও কুমিরের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা নিষিদ্ধ।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, কুমিরটির সঙ্গে সাঁতার কাটতে পাড়ার শিশুদের দাওয়াত দিতেন টনি। এ ছাড়া তিনি অন্য মানুষদেরও এর সঙ্গে সাঁতার কাটতে দিতেন।

কর্মকর্তারা বলছেন, আলবার্টের বেশ কয়েকটি স্বাস্থ্যসংক্রান্ত জটিলতা ছিল। যেমন কুমিরটি দুচোখে দেখতে পেত না। এর মেরুদণ্ডে জটিলতা ছিল।

তবে কুমিরটি ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন টনি। এ বিষয়ে ইতোমধ্যে একটি অনলাইন পিটিশন করেছেন তিনি। এ ছাড়া প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের কাছ থেকেও তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন। সামাজিক মাধ্যমেও তার পক্ষে জনমত জোরাল হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X