কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০২:৩৮ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

১০ ব্যক্তি, সংস্থা ও জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সমুদ্রে নোঙর করা একটি জাহাজ। ছবি : সংগৃহীত
সমুদ্রে নোঙর করা একটি জাহাজ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র তেল ও অন্যান্য পণ্যের অবৈধ পরিবহনে জড়িত ট্যাঙ্কার ক্যাপ্টেনসহ ১০ জন ব্যক্তি, সংস্থা ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার (১১ জুন) মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দেয়।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র মূলত হুতিদের সহায়তাকারীদের নিষেধাজ্ঞার আওতায় আনতে চেয়েছে। সামুদ্রিক শিপিং, আর্থিক সহায়তাকারী বেশ কয়েকটি জাহাজের ব্যবস্থাপক ও মালিক এবং শিপিং নথি জাল করার সঙ্গে জড়িতের অভিযোগে যাদের নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাও এ ইঙ্গিত দেয়।

এ বিষয়ে টেরোরিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের কর্মকর্তা ব্রায়ান ই নেলসন বলেন, হুতিরা তাদের অবৈধ কার্যকলাপ চালাতে একটি বিস্তৃত নেটওয়ার্কের হয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে, পণ্যসম্ভারের উৎস লুকানো, শিপিং নথি জাল করা এবং অননুমোদিত জাহাজগুলোতে পরিষেবা প্রদান করা।

তিনি আরও বলেন, বাণিজ্যিক জাহাজ ও নৌযানে হুতিদের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তাই আমরা চাই এসব অস্ত্রধারীরর ক্ষমতা খর্ব করতে। এ নিষেধাজ্ঞা তাতে সহায়তা করবে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা।

হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও; সেগুলো তেমন কার্যকরী হচ্ছে না। হুতিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জাইদি নামের উপসম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী। বেশিরভাগ ইয়েমেনি হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করে।

পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুতিরা লোহিত সাগরের উপকূলরেখাও নিয়ন্ত্রণ করে থাকে।

এ ছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত কয়েক মাসে বেশ কয়েকটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। বলা হচ্ছে, তাদের হামলায় মার্কিনিদের সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X