মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে ডাকাতের হানা

বাণিজ্যিক জাহাজ। ছবি : সংগৃহীত
বাণিজ্যিক জাহাজ। ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি সেঁজুতি’ নামে একটি বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে নাবিকদের হাত-পা বেঁধে টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৫০ লাখ টাকার মালপত্র লুট করে ডাকাত দল। এ সময় তিন নাবিক আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) ভোরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাদেশি প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইন্সের মালিকানাধীন এমভি সেঁজুতি বাণিজ্যিক জাহাজটি ভারত থেকে পাথরবোঝাই করে গত বছরের ২২ জুন মোংলা সমুদ্রবন্দরে আসে। পাথর খালাস শেষ হলেও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক বছর ধরে এটি বন্দর চ্যানেলের (পশুর নদী) বেসক্রিক এলাকায় অবস্থান করছে। জাহাজে চিফ অফিসারসহ সাত ক্রু ও স্টাফ রয়েছেন।

জাহাজটির লোকাল শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার শরিফ জাহাদুল করিম অমিত জানান, মোংলা বন্দর চ্যানেলে থাকা এ জাহাজটিতে এর আগেও দুই দফায় ডাকাতরা হানা দেয় ও লুটপাট চালায়। সে সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সর্বশেষ সোমবার ভোরে ১৪ জনের একটি ডাকাত দল ফিশিং ট্রলারে দেশীয় অস্ত্র নিয়ে জাহাজটিতে হানা দেয়। নাবিকদের হাত-পা রশি দিয়ে বেঁধে প্রায় তিন ঘণ্টা ধরে লুটপাট করে ডাকাত দলের সদস্যরা।

তিনি বলেন, এ সময় জাহাজের পণ্য খালাস ও বোঝাইয়ে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, জাহাজ বাঁধার ওয়্যার রোফ, ইঞ্জিনে ব্যবহৃত বেয়ারিং এবং জ্বালানি তেলসহ বিভিন্ন মালপত্র লুটে নেয়। এ ছাড়া নাবিকদের ৭টি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় তারা। ডাকাতদের মারধরে জাহাজের তিন নাবিক আহত হন। ডাকাতরা প্রায় ৫০ লাখ টাকার মালপত্র লুট করেছে বলে দাবি শরিফ জাহাদুল করিম অমিতের।

এ বিষয়ে ব্যবস্থা নিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড এবং আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার হারুন অর রশীদ বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে লুণ্ঠিত মালপত্র উদ্ধার ও ডাকাত দলকে ধরতে অভিযান শুরু হয়েছে।

বন্দর চ্যানেলে থাকা বাণিজ্যিক জাহাজে ডাকাতি প্রসঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মাকরুজ্জামন মুন্সী কারবেলাকে জানান, ঘটনাটি তারা শুনে খোঁজখবর নিতে শুরু করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X