কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

স্মার্টফোন আমদানিতে শুল্ক কমছে

স্মার্টফোন আমদানিতে শুল্ক কমছে

বৈধভাবে স্মার্টফোন আমদানি বাড়াতে উল্লেখযোগ্য হারে শুল্ক কমিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। এতে বৈধভাবে আমদানি করা স্মার্টফোনের দাম কমে আসবে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে বৈধভাবে স্মার্টফোন আমদানির শুল্ক কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির এক সভা হয়। সভায় বৈধপথে স্মার্টফোন আমদানির শুল্ক হার কমাতে সরকার কাজ শুরু করেছে বলে জানানো হয়।

১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা অবিক্রীত মুঠোফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ আইএমইআই নম্বর আছে, সেগুলোর তালিকা বিটিআরসিতে জমা দেওয়ার মধ্য দিয়ে হ্রাসকৃত শুল্কে তা বৈধ করার ব্যবস্থা করা হচ্ছে। তবে ক্লোন ফোন ও রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে না।

অনিবন্ধিত মুঠোফোন হ্যান্ডসেটের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ ডিসেম্বর চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা। এটি চালু হলে মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রবাসীর বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা দেশে ফেরার সময় বিনা শুল্কে মোট তিনটি ফোন আনতে পারবেন। অর্থাৎ নিজের ব্যবহারের হ্যান্ডসেটের অতিরিক্ত দুটি নতুন ফোন সঙ্গে নিয়ে আসতে পারবেন তারা। চতুর্থ ফোনের ক্ষেত্রে কর দিতে হবে। আর যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন বিনা করে আনতে পারবেন। তবে এ ক্ষেত্রে মুঠোফোন ক্রয়ের বৈধ কাগজ নিজের সঙ্গে রাখতে হবে।

সরকারের এ উদ্যোগের ফলে দেশে-বিদেশি পুরোনো মুঠোফোনের ডাম্পিং বন্ধ হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিমানবন্দর ও স্থলবন্দরগুলোয় দ্রুতই কাস্টমসের পক্ষ থেকে অভিযান চালানো হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫-এ সিমের ইকেওয়াইসি ও আইএমইআই রেজিস্ট্রেশন সংক্রান্ত ডেটা সুরক্ষার নিশ্চয়তা তৈরি করা হয়েছে। এতে নতুন একটি ধারা যোগ করে রেজিস্ট্রেশন সংক্রান্ত উপাত্ত লঙ্ঘনকারীদের অপরাধের আওতায় আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X