মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
প্রিন্ট সংস্করণ

চাঙ্গা ডিএসই সপ্তাহে মূলধন বাড়ল ৬৩২৪ কোটি টাকা

চাঙ্গা ডিএসই সপ্তাহে মূলধন বাড়ল ৬৩২৪ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকে বড় উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে গত সপ্তাহ। সূচকের এ চাঙ্গাভাবের ফলে এক সপ্তাহেই ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৩২৪ কোটি টাকা। একই সঙ্গে উল্লেখযোগ্য হারে বেড়েছে লেনদেনের পরিমাণও।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন শূন্য দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি টাকা।

সূচক ও লেনদেনের চিত্র

সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪০ দশমিক ৬২ পয়েন্ট বা ২ দশমিক ৮৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ৫,০০০ পয়েন্টের ওপরে। অন্যান্য সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫০ দশমিক ১৬ পয়েন্ট, ডিএসইএসে (শরিয়াহ সূচক) বেড়েছে ২৯ দশমিক ৪৯ পয়েন্ট।

লেনদেনের দিক থেকেও সপ্তাহটি ছিল বেশ আশাব্যঞ্জক। গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৭৯ কোটি ৮ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৯৭৮ কোটি টাকা বেশি। প্রতিদিনের গড় লেনদেন ৩৮০ কোটি টাকা থেকে বেড়ে ৫৭৫ কোটি ৮১ লাখ টাকায় উন্নীত হয়েছে, যা শতকরা হিসেবে ৫১ দশমিক ৪৮ শতাংশ প্রবৃদ্ধি।

শেয়ারদরের পরিবর্তন

সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৯টি প্রতিষ্ঠানের, দর কমেছে ৪১টি প্রতিষ্ঠানের, অপরিবর্তিত ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারদর।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের সক্রিয়তা বৃদ্ধি এবং প্রধান শেয়ারগুলোর দর বাড়ায় বাজার আবার ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X