মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
তোফায়েল হোসেন জাকির সাদুল্লাপুর (গাইবান্ধা)
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
প্রিন্ট সংস্করণ

নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজ চাষে সফল সিরাজুল

নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজ চাষে সফল সিরাজুল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষক সিরাজুল হক তার ১৪ শতক জমিতে প্রথমবারের মতো নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজ করেছেন। এরই মধ্যে তার জমি থেকে ফসল তোলা শুরু হয়েছে। অন্যান্য জাতের তুলনায় নতুন এই জাতের পেঁয়াজে ফলন ও দাম—দুই-ই ভালো পাওয়ায় দারুণ খুশি তিনি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের কন্দর্প মনোহারপুর গ্রামে গিয়ে দেখা যায়, সারি সারি পেঁয়াজে ভরা নজর কাড়ার মতোই মনোমুগ্ধকর সিরাজুল হকের জমি।

খোঁজ নিয়ে জানা যায়, সিরাজুল হক তার ১৪ শতক জমিতে নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজ আবাদ করেছেন। উপজেলা কৃষি অফিসের প্রণোদনা কর্মসূচির আওতায় তিনি বীজ ও সার পেয়েছিলেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চাষ করায় ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। প্রতিটি পেঁয়াজের ওজন প্রায় ১০০ থেকে ২০০ গ্রাম। এই জমি থেকে প্রায় ১৪ মণ পেঁয়াজ ঘরে তোলার সম্ভাবনা রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

কৃষক সিরাজুল হক বলেন, ‘কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় নতুন এই জাতের পেঁয়াজ চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। এতে দ্বিগুণ লাভের আশা করছি। আগামীতে আরও বেশি জমিতে এই জাতের পেঁয়াজ আবাদ করব।’

স্থানীয় কৃষক মেহেদী হাসান বলেন, ‘আমাদের এলাকায় আগে কখনো নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজ চাষ হয়নি। সিরাজুল ভাই প্রথম চাষ করে দেখালেন। ফলন দেখে আমরাও উৎসাহিত হয়েছি। আগামী বছর আমিও এই পেঁয়াজ আবাদ করব।’

উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার জানান, এই উপজেলায় একাধিক কৃষককে প্রণোদনার আওতায় সহায়তা দেওয়া হয়েছে। গ্রীষ্মকালীন নাসিক (ফিফটি-থ্রি) জাতের পেঁয়াজে আশানুরূপ ফলন পাওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক আনন্দ ও আগ্রহ দেখা যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন বলেন, কৃষি বিভাগের বিনামূল্যে সরবরাহ করা বীজ ও সার ব্যবহার করে উৎপাদিত এই পেঁয়াজ অন্যান্য জাতের তুলনায় ফলন বেশি দিচ্ছে। ফলে কৃষকদের মধ্যে এই জাতের পেঁয়াজ চাষে আগ্রহ দ্রুত বাড়ছে।

সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য বলেন, ‘স্থানীয়ভাবে পেঁয়াজের চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যেই কৃষকদের উচ্চ ফলনশীল জাত চাষে উৎসাহিত করা হচ্ছে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি ভোক্তারাও ন্যায্য দামে পেঁয়াজ কিনতে পারবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X