সম্পাদকীয়
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে উদ্যোগ

সাংবাদিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন

সাংবাদিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন

দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের যাত্রাকাল থেকেই জন্মলাভ করে নানা আলোচনা-সমালোচনা। পাঁচ বছর আগে আইনটি কার্যকর হওয়ার পর বিভিন্ন সময় আইনটির অপপ্রয়োগের অভিযোগ উঠেছে, জন্ম দিয়েছে অনেক বিতর্কিত ঘটনার। বিভিন্ন সময় নানা শ্রেণি-পেশার মানুষ হয়েছেন হয়রানির শিকার। বিশেষভাবে সংবাদমাধ্যম বা গণমাধ্যমকর্মীরা তো ক্ষতিগ্রস্ত হয়েছেনই, এ আইনের অপপ্রয়োগে সার্বিকভাবে মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে তৈরি হয়েছে এক ধরনের ভীতিকর পরিস্থিতি। ফলে আইনটির বাতিল বা সংশোধন প্রশ্ন এখন জোরালো হয়ে উঠেছে।

আমরা বিভিন্ন সময় দেখেছি, আইনটির অপপ্রয়োগের বিষয়টি আমলে নিয়ে বিভিন্ন সময় খোদ আইনমন্ত্রী এবং সরকারের বিভিন্ন দায়িত্বশীল জায়গা থেকেও বারবার এটি সংশোধনের কথা বলা হয়েছে। সোমবার জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক আবারও বিষয়টির পুনরোক্তি করেছেন। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা রোধ বা গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি। সাইবার অপরাধ দমনের জন্যই এই আইন করা হয়েছে। তবে এর অপব্যবহার যাতে না হয়, সেজন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কেবল দেশের মানুষই নয়, অনেক প্রভাবশালী দেশ ও সংগঠন এ বিষয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছে। এখনো করে চলেছে। সোমবার সংসদে আইনমন্ত্রীও সম্প্রতি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর থেকে এই আইন নিয়ে পাঠানো ‘টেকনিক্যাল নোট’-এর কথা উল্লেখ করেছেন। এটার পর্যালোচনাও প্রায় শেষ এবং দ্রুত আইনটির সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

আমরা সবাই জানি, দেশে এই আইনের যথেচ্ছ ব্যবহার ও অপব্যবহার সংবাদমাধ্যমের স্বাধীনতাকে করেছে ক্ষুণ্ন। এমনকি কখনো কখনো রাজনৈতিক মহলের ইশারায় এবং নাগরিকের মৌলিক অধিকারহরণের হাতিয়ার হিসেবেও এটি ব্যবহৃত হওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় আমরা এ-ও দেখেছি, কোনো ব্যক্তিকে ফাঁসিয়ে দেওয়ার উদ্দেশ্যে অথবা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের ওপর চড়াও হতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই আইনের বিপক্ষে যায় এমন কোনো কথাবার্তা বা স্ট্যাটাস দেওয়া হয়েছে। এর পরিণতি কতটা ভয়াবহ হয়েছে—তা সবার জানা। ফলে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, সেসব ঘটনায় অনেক নিরীহ মানুষকে শাস্তি ভোগ করতে হয়েছে। আর এটা সম্ভব হয়েছে এ আইনটির কারণে। এভাবে দেশের ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক মূল্যবোধও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন অনেকে। ফলে এই আইন বাতিল অথবা সংশোধন করে জনকল্যাণকর করার দাবি উঠেছে সব মহল থেকে।

আমরা মনে করি, গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখতে এই আইন নিয়ে বিশেষ ভাবনা-চিন্তার ও উপযুক্ত পদক্ষেপ এখন সময়ের দাবি। তবে সেক্ষেত্রে দেশের সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার বিষয়টিকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। যেহেতু এই আইনের প্রভাব সবচেয়ে বেশি গণমাধ্যমের ওপর এবং গণমাধ্যমকর্মীরাই বারবার এর শিকারে পরিণত হয়েছেন, সুতরাং সাংবাদিক নেতাসহ এ বিষয়ে দেশের অভিজ্ঞ ব্যক্তিবর্গেরও কাজটিতে সংযুক্ত করাই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে। তাদের প্রয়োজনীয় পরামর্শ নিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণ হবে—এমন সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমাদের প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১০

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১১

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১২

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৩

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৪

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৫

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৬

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৭

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৮

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৯

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

২০
X