স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের দল ঘোষণা, নেই রশিদ খান

রশিদ খান। ‍ছবি : সংগৃহীত
রশিদ খান। ‍ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় একমাত্র টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছেন আফগানিস্তানের নির্বাচকরা। টেস্টের পর অবশ্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রশিদ। ২৭ বছর বয়সী এই স্পিনারের ২০২৩ সালে পিঠে অস্ত্রোপচার হয়েছিল।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে রশিদকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান। এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপের আগে সতর্কতা হিসেবে রশিদকে বিশ্রামের বিষয়টি উল্লেখ করেছে।

আগামী ২০-২৪ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২৯, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সব ম্যাচই হবে হারারেতে। ঘরোয়া আসরে ভালো খেলা বেশকিছু নতুন মুখকে নিয়ে আফগানিস্তান দল সাজানো হয়েছে।

সম্প্রতি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অভিষিক্ত বাঁহাতি ফাস্ট বোলার বশির আহমেদ টেস্ট দলে ডাক পেয়েছেন। হাসমাতুল্লাহ শাহিদী টেস্ট দলকে নেতৃত্ব দেবেন। ২০১৭ সালে টেস্ট মর্যাদা প্রাপ্তির পর আফগানিস্তান এ পর্যন্ত মাত্র ১১ টেস্ট খেলে চারটিতে জয়ী হয়েছে।

আফগানিস্তান টেস্ট স্কোয়াড : হাসমাতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, আফসার জাজাই, ইকরাম আলিখেল, বাহির শাহ, শহিদুল্লাহ কামাল, ইসমত আলম, শারাফুদ্দিন আশরাফ, জিয়া উর রহমান আকবর, ইয়ামিন আহমেদজাই, জিয়া উর রহমান শরিফি, খলিল গুরবাজ, বশির আহমেদ।

টি-টোয়েন্টি স্কোয়াড : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ডারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, ইজাজ আহমেদ আমেদজাই, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শারাফুদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, বশির আহমেদ, ফরিদ আহমেদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১০

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১১

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১২

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৩

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৪

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৫

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৬

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৭

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৮

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৯

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

২০
X