বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে যে ১২ কলেজের সবাই অকৃতকার্য

পুরোনো ছবি
পুরোনো ছবি

এইচএসসি পরীক্ষায় বরিশাল বিভাগের ১২টি কলেজের কেউ পাস করেননি। তাদের সবাই ফেল করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

জানা গেছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী।

এর মধ্য মেয়ে পরীক্ষার্থীরা পেয়েছে ১২৭৪টি ও ছেলে পরীক্ষার্থীরা পেয়েছে ৪৫৭টি জিপিএ ৫। পাসের হার ও জিপিএর দিক দিয়ে এবারেও এগিয়ে মেয়েরা।

গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষা বোর্ডের হলরুমে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী।

তিনি জানান, এ বছর মোট পরিক্ষার্থী ছিল ৬১ হাজার ৪৮১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৯ হাজার ২৩৯ জন। এর মধ্য ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৯৯৪ জন এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৪৮৭ জন। এবছর মোট কলেজের সংখ্যা ছিল ৩৪৯টি। মোট ১৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বরিশাল শিক্ষা বোর্ডের অধিনে এবছর মোট ১২টি কলেজে কেউ পাস করেনি।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইউনুস আলী সিদ্দিকী ব‌লেন, বরিশাল শিক্ষা বোর্ডের ফল সন্তোষজনক। গত বছর পাসের হার বেশি থাকলেও এ বছর পাসের হার কম। তবে যারা নিয়মিত পড়াশোনা করেছে, তারাই কাঙ্ক্ষিত ফল অর্জন করেছে। যে ১২টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X